জিপার খুললেই সব চোখের সামনে। একপাশে কার্ড স্লট আর স্বচ্ছ আইডি উইন্ডো, অন্যপাশে টাকার পকেট আর ঢাকনা দেওয়া কয়েন পকেট। মানিব্যাগ হাতড়ে আর খুঁজতে হবে না, প্রতিটা জিনিসের আছে নিজের জায়গা।
অফিসের মিটিং, বাজার, বন্ধুদের আড্ডা কিংবা ভ্রমণ, যেখানেই যান কার্ড, টাকা আর আইডি থাকবে এক ওয়ালেটে। চারপাশে জিপার থাকায় কিছু পড়ে যাওয়ার চিন্তাও নেই।